নতুন একটি ওষুধ আবিষ্কার করা অত্যন্ত জটিল, ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া। আধুনিক ওষুধ আবিষ্কারে কম্পিউটেশনাল স্টাডি (Computational Study) এই প্রক্রিয়াকে আরও দ্রুত, পরিকল্পিত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Molecular Docking, Molecular Dynamics (MD) Simulation, Virtual Screening, QSAR, ADMET Prediction, DFT এবং Network Pharmacology-এর মতো পদ্ধতি ব্যবহার করে গবেষকেরা পরীক্ষাগারে যাওয়ার আগেই হাজার হাজার যৌগের মধ্য থেকে সম্ভাবনাময় যৌগগুলো বাছাই করতে পারেন। একটি যৌগ নির্দিষ্ট প্রোটিন বা রিসেপ্টরের সঙ্গে কীভাবে যুক্ত হতে পারে, সেই কমপ্লেক্স কতটা স্থিতিশীল হতে পারে, কিংবা যৌগটির শোষণ, বণ্টন, বিপাক, নির্গমন ও সম্ভাব্য বিষক্রিয়া কেমন হতে পারে, এসব বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়।
এর সবচেয়ে বড় সুবিধা হলো prioritization। হাজার হাজার যৌগকে সরাসরি in vitro বা in vivo পরীক্ষায় নেওয়ার পরিবর্তে computational screening-এর মাধ্যমে তুলনামূলকভাবে সম্ভাবনাময় candidate-গুলোকে আগে নির্বাচন করা যায়। ফলে অপ্রয়োজনীয় পরীক্ষা কমানো, সময় ও গবেষণা ব্যয় সাশ্রয় এবং পরবর্তী experimental study আরও পরিকল্পিতভাবে পরিচালনা করা সম্ভব হয়।
তবে একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ, কম্পিউটেশনাল ফলাফল কোনো ওষুধের কার্যকারিতা বা নিরাপত্তার চূড়ান্ত প্রমাণ নয়। এগুলো মূলত prediction ও hypothesis তৈরিতে সহায়তা করে। তাই শক্তিশালী drug discovery research-এর জন্য computational findings-কে যথাযথ in vitro এবং in vivo experimental validation-এর সঙ্গে সমন্বয় করা জরুরি।
Computational study আমাদের বলে, কোনটি আগে পরীক্ষা করা যুক্তিযুক্ত; আর experimental study বলে। বাস্তবে সেটি কাজ করে কি না। এই দুইয়ের সমন্বয়ই আধুনিক drug discovery-কে আরও শক্তিশালী করে।
Time demandable post
hello
Cheking