Research grows stronger when researchers are connected

ResLinkion-এ যুক্ত হতে পেরে সত্যিই ভালো লাগছে। গবেষণা এখন আর শুধু ব্যক্তিগতভাবে কাজ করা বা একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয় নয়; আধুনিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক মানুষের সঙ্গে সংযোগ, জ্ঞান বিনিময়, সহযোগিতা এবং প্রয়োজনীয় সুযোগ সম্পর্কে সময়মতো জানা। ResLinkion এই বিষয়গুলোকে একটি জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে।

এই প্ল্যাটফর্মে গবেষকরা নিজেদের গবেষণার ধারণা, চলমান কাজ, সমস্যা, অভিজ্ঞতা ও ফলাফল নিয়ে আলোচনা করতে পারবেন। কোনো গবেষণায় নির্দিষ্ট দক্ষতার সহযোগী প্রয়োজন হলে সেই বিষয়ে পোস্ট করে উপযুক্ত গবেষক খুঁজে পাওয়া, নতুন গবেষণা দল তৈরি করা এবং বিভিন্ন প্রতিষ্ঠান বা দেশের গবেষকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার সুযোগ থাকবে। একই সঙ্গে অন্য গবেষকদের প্রশ্ন ও আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে নিজের জ্ঞান ও অভিজ্ঞতাও ভাগ করে নেওয়া যাবে।

ResLinkion গবেষণার বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় সহায়তাকেও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করছে। গবেষণা পদ্ধতি, তথ্য বিশ্লেষণ, প্রবন্ধ প্রস্তুতি, প্রকাশনা, গবেষণা নৈতিকতা এবং বিভিন্ন গবেষণাভিত্তিক সমস্যার বিষয়ে শেখা ও আলোচনা করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি Scholarship, Research Funding, Jobs, Conferences, Training, PhD এবং অন্যান্য Research Opportunities সম্পর্কিত তথ্য গবেষকদের শিক্ষা ও কর্মজীবনের নতুন সুযোগ খুঁজে পেতে সহায়তা করবে।

বিশেষ করে নতুন গবেষকদের জন্য এমন একটি পরিবেশ গুরুত্বপূর্ণ, যেখানে শুধু নিজের কাজ প্রকাশ করাই নয়, প্রশ্ন করা, অভিজ্ঞ গবেষকদের কাছ থেকে শেখা, সম্ভাব্য সহযোগী খুঁজে পাওয়া এবং ধীরে ধীরে নিজের গবেষণা নেটওয়ার্ক তৈরি করা সম্ভব।

আমার প্রত্যাশা, ResLinkion ধীরে ধীরে এমন একটি global research community হয়ে উঠবে যেখানে একজন গবেষক শুধু একটি profile তৈরি করবেন না বরং Learn, Connect, Collaborate, Share and Grow করতে পারবেন।

Leave a Comment